|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ এএম
৫০ পঠিত
00:00
00:00
চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও
বিক্ষোভে অংশ নেন সাধুসন্তরা। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ৩ অক্টোবর-ছবি: প্রথম আলো

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। এ সময় মিশনসংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শিয়ালদহ রেলস্টেশন থেকে বাংলাদেশ মিশনের উদ্দেশে মিছিলটি বের হয়। এতে শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় কলকাতা পুলিশ। পরে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এতে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে মিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে স্মারকলিপি দেয়। এতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পর বিক্ষোভকারীরা আরও কিছুক্ষণ কর্মসূচি পালন করে এলাকা ছেড়ে যান।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →