|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিমানকর্মীদের জুতায় ৮০ স্বর্ণবার, ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬, ০৬:৫৩ পিএম
১০১ পঠিত
00:00
00:00
বিমানকর্মীদের জুতায় ৮০ স্বর্ণবার, ৫ দিনের রিমান্ড
শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধারের ঘটনায় তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার শাহজালাল বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়েতে অবস্থান করার সময় দুই বিমানকর্মীর জুতায় বিশেষ কৌশলে লুকানো স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

সংস্থাটি বলছে, জুতার মধ্যে স্বর্ণ লুকিয়ে পাচারের সঙ্গে আর কারা জড়িত, এসব স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় রোববার বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

আদালতে শুনানির সময় দুই আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাদের পরিচয় ও ঠিকানা জানার পর স্বর্ণের উৎস সম্পর্কে জানতে চান।

বিচারকের প্রশ্নের জবাবে মানিক দাবি করেন, তিনি ফ্লাইটের সিটে স্বর্ণ পেয়েছিলেন। তবে প্রায় ৯ কেজি স্বর্ণ কীভাবে সিটে পাওয়া সম্ভব—এ নিয়ে বিচারক প্রশ্ন তোলেন।

পরে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →