হৃদরোগে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার
আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। ৭৫ বছর বয়সে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
দীর্ঘ অভিনয়জীবনে ব্যতিক্রমী অভিনয় এবং শক্তিশালী সংলাপ উপস্থাপনের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন নানা পাটেকার। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশোবন্ত’-এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন। বিশেষ করে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
কমেডি ঘরানার ‘ওয়েলকাম’ (২০০৭) ও ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫) সিনেমায় গ্যাংস্টার উদয় শেট্টির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন নানা পাটেকার। ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’-তে অভিনয়ের জন্যও তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পান।
২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন তিনি। পরে ‘হাউসফুল ৫’ সিনেমাতেও তাকে পার্শ্ব চরিত্রে দেখা যায়।
শুধু অভিনয় নয়, সংগীতেও প্রতিভার পরিচয় দিয়েছিলেন নানা পাটেকার। ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) ও ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও গান করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তার এই অবদান দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন