বিমানবন্দরে ফের আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী নেতা মাহদীকে
নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নির্ধারিত ফ্লাইটে তার জ্যামাইকা যাত্রা বাতিল হয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জ্যামাইকার উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল মাহদী হাসানের। সে অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছান। তবে শেষ পর্যন্ত তাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে তার নির্ধারিত ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে।
মাহদী হাসানের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তার জ্যামাইকা যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিমানবন্দরে বাধার মুখে পড়ায় তিনি যাত্রা করতে পারেননি।
এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল মাহদী হাসানকে। সর্বশেষ গত ১৭ আগস্ট হবিগঞ্জ শহরে একটি বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দেশত্যাগের অনুমতি না থাকায় মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন