হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আতঙ্ক, রাতভর তল্লাশিতেও মেলেনি হদিস
অনলাইন ডেস্ক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে অজ্ঞাত বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উত্তর আমঝোল এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১ এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে এই আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) নিজের হারানো ছাগল খুঁজতে গিয়ে ধানখেতের পাশে আকস্মিকভাবে ওই প্রাণীটির কবলে পড়েন। তাঁর চিৎকারে সহায়তায় এগিয়ে আসা আরও দুজন গ্রামবাসী প্রাণীটির আক্রমণে আহত হন। রোববার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আমঝোলে সীমান্ত পিলার ৯০৫/১১ এস। পাশাপাশি এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।
ঘটনার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের সুরক্ষায় ফাঁকা গুলি ছুড়লে প্রাণীটি পালিয়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়। বিজিবির পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়। এরপর থেকেই প্রাণীটিকে শনাক্ত এবং লোকালয়ে পুনরায় প্রবেশ রোধে শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত বিজিবি ও বন বিভাগের একাধিক দল যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। গতকাল সন্ধ্যার পর থেকে রাতভর বন্য প্রাণীটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলে।
উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চারজন বিশেষজ্ঞ সদস্য এসেছেন। তাঁদের সাথে স্থানীয় পর্যায় থেকে বন বিভাগের মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারী মাঠপর্যায়ে কাজ করছেন। বিজিবি সূত্রে জানা গেছে, প্রাণীটিকে খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং রাতে শত শত গ্রামবাসী টর্চ ও মুঠোফোনের আলো নিয়ে এলাকাটিতে সতর্ক অবস্থান নিয়েছেন। লবনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বিজিবি পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। প্রাণীটিকে নিরাপদে উদ্ধার এবং আবার লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানান।
অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিতে ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে থাকা বিএসএফ-এর গোপালপুর ব্যাটালিয়ন কমান্ডারকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রয়োজনবোধে লোকালয়ের সুরক্ষায় এলাকায় গুলির নির্দেশনাও বিএসএফকে জানানো হয়েছিল। এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছিল।
প্রাণীটির ধরন সম্পর্কে লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে আক্রান্ত মৃত ছাগলের দেহের আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে এটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। প্রাণীটিকে জীবিত উদ্ধার না করা পর্যন্ত এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বন বিভাগের নজরদারি অব্যাহত থাকবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন