|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:২৬ পিএম
১৬৫ পঠিত
00:00
00:00
যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে নতুন করে কোনো সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে তীব্র হতে থাকা সামরিক হুমকি ও বাকযুদ্ধের প্রেক্ষাপটে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের তাগিদ দিয়েছেন। মিশর সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গুতেরেস জানান, এই মুহূর্তে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ এবং কোনোভাবেই উত্তজনা বাড়ানো উচিত নয়।

জাতিসংঘ প্রধান সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হুমকি যদি বড় ধরনের সামরিক সংঘাতে মোড় নেয়, তবে পুরো অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে মুক্ত নৌ চলাচলের অধিকার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →