সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচ যাত্রী নিহত, আহত পাঁচ
অনলাইন ডেস্ক
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী 'শাপলা এন্টারপ্রাইজ' নামের একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক গোলযোগের কারণে মহাসড়কের পাশে থামানো হয়েছিল। মেরামতের সময় বাসের যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখী বেপরোয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় পেছন থেকে ঢাকামুখি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা ঘটানো লরিটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম-এর। আহত ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি বাস সড়কের পাশে দাঁড়ানো ছিল।
নিহতদের মধ্যে আট বছর বয়সী রাকিব এবং স্বপ্না নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সহায়তায় মোট সাতজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন-রাকিব (৮) ও স্বপ্না নামে এক নারী।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন