সাতকানিয়ায় কিশোরী নির্যাতনের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকা থেকে থানা পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. ইমন (২৩) এবং সহযোগী নুরুল আবছার (৩৮)। ইমন ওই এলাকার মো. শফির ছেলে এবং নুরুল আবছার মৃত আবদুল খালেকের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বিকেলে কেওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জনার কেওচিয়া এলাকায় হোসনে আরার ভাড়া ঘরে ওই কিশোরী নির্যাতনের শিকার হয়। সহযোগীসহ ইমন তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৪ অক্টোবর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযান পরিচালনাকারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন