|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চন্দনাইশে সৌদিয়া পরিবহনের বাস উল্টে আহত অন্তত ২০, যানজট

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৪৯ পিএম
১৮২ পঠিত
00:00
00:00
চন্দনাইশে সৌদিয়া পরিবহনের বাস উল্টে আহত অন্তত ২০, যানজট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদীঘি শিকারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি হলুদ রঙের বাস (চট্টমেট্রো-ব ১১-১১৭০) খানদীঘি শিকারিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কজুড়ে উল্টে যায় এবং জানালার কাচ ও সামনের গ্লাস ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় বাসের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হলে স্থানীয় ৩০ থেকে ৪০ জন যুবক উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর মহাসড়কে বাসটি আটকে থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, বাস উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে সড়কটি সচল করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সড়কের ওই অংশে পর্যাপ্ত সড়কবাতি না থাকা এবং সামান্য বাঁক থাকার কারণে রাতের বেলা দ্রুতগতির গাড়িগুলো দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। তারা দ্রুত মহাসড়কের ওই পয়েন্টে গতি নিয়ন্ত্রণ ও সড়কবাতি স্থাপনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →