|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পিংক অক্টোবর শেষে ক্যানসার চিকিৎসায় বিশেষ উদ্যোগ সিএসসিআর-এর

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
২২ পঠিত
00:00
00:00
পিংক অক্টোবর শেষে ক্যানসার চিকিৎসায় বিশেষ উদ্যোগ সিএসসিআর-এর

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি ‘পিংক অক্টোবর ২০২৬’ সমাপ্ত হয়েছে। গত ৩১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং পরিচালনার মাধ্যমে এর আনুষ্ঠানিক ইতি টানা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট ১ হাজার ৪৫২ জন নারীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। কার্যক্রমটিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ১০৩ জন নারী চিকিৎসক। গত ১ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই সচেতনতামূলক অভিযানের যাত্রা শুরু হয়েছিল। ১০৩ জন নারী চিকিৎসকের অংশগ্রহণে স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সমাবেশ ও ভ্রাম্যমাণ ক্লিনিক পরিচালনা করা হয়। এতে পুলিশ বাহিনীর নারী সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মাসজুড়ে বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন আয়োজকরা।

এর অংশ হিসেবে সিএসসিআর হাসপাতালে প্রতি রোববার, মঙ্গলবার ও বুধবার স্ক্রিনিং কার্যক্রম চলেছে। এছাড়া ‘পিংক বাস মোবাইল ক্লিনিক’ ব্যবহার করে প্রতি শনিবার নগরের বিভিন্ন এলাকায় নারীদের কাছে সেবা পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশেও ব্যাপক সাড়া মিলেছে। গত ১০ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন শেডে ৪৬০ জন, ১৪ অক্টোবর প্রিমিয়ার ইউনিভার্সিটির মিলনায়তনে ৭৬ জন এবং ২৯ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজে ২৬০ জন শিক্ষার্থী ও শিক্ষিকা অংশ নেন।

সচেতনতা তৈরির গণ্ডি পেরিয়ে এবার রোগীদের সরাসরি চিকিৎসার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘From Awareness to Care’ কর্মসূচি। এর আওতায় শনাক্ত রোগীদের চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের পরামর্শ প্রদান করা হবে। নভেম্বর মাসে প্রতি সোমবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। একই সঙ্গে নির্বাচিত রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচারের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে, যা পুরো নভেম্বর মাসজুড়ে চলবে।

আগামী ১৫ নভেম্বর অস্ত্রোপচার কার্যক্রমে যোগ দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই শল্যচিকিৎসক—ডা. লরা জনসন ও ডা. মো. জাকের উল্লাহ। তারা যুক্তরাজ্য থেকে এসে সরাসরি অস্ত্রোপচারে অংশ নেবেন। তাদের এই কার্যক্রমটি সিএসসিআর হাসপাতালের সম্মেলনকক্ষ থেকে চট্টগ্রামের তরুণ সার্জনরা পর্যবেক্ষণ করবেন। পুরো আয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সংগঠন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া।

সামগ্রিক এই কার্যক্রম পরিচালিত হয়েছে বিশিষ্ট শল্যচিকিৎসক ও পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের তত্ত্বাবধানে। তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, ডা. সায়রা বানু শিউলি ও সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব। আয়োজকদের মতে, সচেতনতা কার্যক্রম শেষ হলেও ‘Care to Excellence’ লক্ষ্য নিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →