|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাউজানে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম
১৬ পঠিত
00:00
00:00
রাউজানে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ

চট্টগ্রামের রাউজানে ফিল্মি কায়দায় দিনদুপুরে বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়ার ডিসি সড়কে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়।

ভুক্তভোগী সামশুন নাহার (৫০) জানান, তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা। জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে টাকা নিয়ে অটোরিকশায় চড়ে রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। এ সময় পথে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জনের একটি দল তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, একটি মুঠোফোন এবং অটোরিকশা চালকের মোবাইল ও গাড়ির চাবি কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সামশুন নাহারের দাবি, তার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল, যার মধ্যে ২৫ লাখ টাকা ব্যাগে এবং ২ লাখ টাকা কাগজপত্রের ব্যাগে ছিল।

ভুক্তভোগীর ছেলে প্রবাসী মো. আরিফ জানান, পৌর সদরের চারাবটতল এলাকায় চার গণ্ডা জমি কেনার জন্য ৩২ লাখ টাকায় দাম ঠিক হয়েছিল। আগে পাঁচ লাখ টাকা বায়না দেওয়ার পর বাকি ২৭ লাখ টাকা নিয়ে আজ তার মা দলিল লেখকের সঙ্গে অফিসে যাচ্ছিলেন। আরিফ জানান, তিনি ব্যক্তিগত মোটরসাইকেলে করে আগেভাগে অফিসে পৌঁছালেও পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জানান, এই ঘটনার মাত্র পাঁচ মিনিট আগেই তিনি ওই স্থান দিয়ে গিয়েছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টাকা উদ্ধারে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে পুলিশ ছিনতাইকারীদের চিহ্নিত করতে বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করছে এবং তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চালাচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন ওসি। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে সহযোগিতা চাই। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →