|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২০০০

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
২৬ পঠিত
00:00
00:00
পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২০০০

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সব ধাপ পেরিয়ে মোট ২ হাজার জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০০ জন পরীক্ষার্থী। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদ।

প্রকাশিত ফলাফলে জেলাভিত্তিক শূন্যপদের ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থীর পাশাপাশি অপেক্ষমাণদের তালিকাও যুক্ত করা হয়েছে। উত্তীর্ণদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মেসেজের (এসএমএস) মাধ্যমে জানানো হবে। প্রার্থীরা পুলিশের ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →