|
|
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ এএম
১১১ পঠিত
00:00
00:00
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী দলীয় এই নেতাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট নিজে গাদি আইজেনকটকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং রোববার আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দায়িত্ব হস্তান্তর করার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তের কথা জানান ো হয়। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং সরকার গঠন করতে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন পেয়েছে। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৯টি আসনের সমর্থন নিশ্চিত হলে আইজেনকটের পক্ষে ৬৭ জনের সমর্থন পাওয়া সম্ভব, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। সরকার গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল, যেখানে আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এই সময় আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানোর ক্ষমতা রাখেন। এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মন্ত্রিত্ব ও নীতিগত বিভিন্ন শর্ত নিয়ে তাকে দর-কষাকষি করতে হবে। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।

যদি আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট অন্য কোনো সংসদ সদস্যকে এই দায়িত্ব দিতে পারেন।

দ্বিতীয়বারও ব্যর্থতা এলে সংসদ সদস্যরা তৃতীয় কারো নাম প্রস্তাব করতে পারবেন, যাকে সরকার গঠনের জন্য মাত্র ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরেও সরকার গঠন সম্ভব না হলে নেসেট ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে পুনরায় জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। নতুন নির্বাচনের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ প্রায় ১৯ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা লিকুদ পার্টির এই নেতার জন্য এবারের পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে থাকলেও এবারের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →