এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ, ২০২৪, ০৬:৩৪ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
নৌ-পরিবহন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) ২০২৪-২০২৫ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান।
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এ সময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন।
পরে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ)।
নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক পদে শামছুল ইসলাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ রাকিব (এখন টেলিভিশন), দফতর সম্পাদক পদে ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ) নির্বাচিত হন।
নির্বাহী সদস্যরা হলেন কাজী জেবেল (বিদায় সভাপতি), রাশেদ আলী (একুশে টেলিভিশন), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা)। নির্বাহী কমিটি একজন সদস্য কো-অপ্ট করতে পারবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন