|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ জুন, ২০২৪, ০৯:০০ এএম
৬ পঠিত
00:00
00:00
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরকজয়ন্তী) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দিনটি উপলক্ষে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জুবিলি৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে৷ ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ হবে দুপুর আড়াই টায়৷ এদিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে৷ সোমবার ২৪ জুন সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ এছাড়াও আয়োজন আছে রোজ গার্ডেনেও৷ আবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷ গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল৷ সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →