|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু নিয়োগ: ১৫ নভেম্বর ঢাকায় আয়োজন

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম
২২ পঠিত
00:00
00:00
এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু নিয়োগ: ১৫ নভেম্বর ঢাকায় আয়োজন

আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে নিয়োগের জন্য বাংলাদেশে নতুন করে নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণদেরই চূড়ান্ত নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি

  • নিয়োগ কার্যক্রমের তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: এমিরেটসের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদনের সময়সীমা: নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না থাকায় দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রার্থীদের কিছু সুনির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই কমপক্ষে ২১ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার ও লেখার দক্ষতা থাকতে হবে। সেই সাথে আতিথেয়তা বা গ্রাহকসেবা খাতে কাজের অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে এবং হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে। এছাড়া এমিরেটসের কেবিন ক্রু ইউনিফর্ম পরা অবস্থায় শরীরের দৃশ্যমান কোনো স্থানে ট্যাটু থাকা যাবে না। একাধিক ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে প্রার্থীদের কেবিন ক্রু পদের দায়িত্ব, কাজের ধরন এবং দুবাইয়ে জীবনযাত্রার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

এরপর দলগত কার্যক্রম ও অনলাইন পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। চূড়ান্ত ধাপে নেওয়া হবে সাক্ষাৎকার। এই পর্যায়ে কাজের প্রতি আগ্রহ, ব্যক্তিগত যোগ্যতা ও উদ্দীপনা মূল্যায়ন করা হবে। সফল প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইংরেজিতে তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), বৈধ পরিচয়পত্র বা পাসপোর্টের কপি এবং শিক্ষাগত সনদের ডিজিটাল কপি প্রস্তুত রাখতে হবে।

  • বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →