মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় প্রত্যাহার পুলিশের সহকারী কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৫৪ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা । একপর্যায়ে ওই মেজর ও তার পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এসি সোহেল রানা।
পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান। সে সময় তিনি সেনাকর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন। পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে পা ধরে ক্ষমাও চান এসি সোহেল। তবে শেষ রক্ষা হয়নি।
বাকবিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করল ডিএমপি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন