|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সাবেক সাংসদ আব্দুল হামিদ আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০৭:৪৩ পিএম
৭ পঠিত
00:00
00:00
সাবেক সাংসদ আব্দুল হামিদ আর নেই

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সিনিয়র নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার ১৯৮৭ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতা মৃত্যুর আগ পর্যন্ত জেএসডি-র সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী রুয়াপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন উল্লাপাড়ার মানুষের সেবায় নিয়োজিত এই নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেএসডি-র সিরাজগঞ্জ জেলা শাখা। এক শোকবার্তায় দলটির স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্যক্তিজীবনে তিনি উল্লাপাড়া উপজেলার সাতটিকরি গ্রামে জন্মগ্রহণ করেন। সারাজীবন তিনি নীতি ও আদর্শের সাথে এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →