|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সিলেট সফরে তারেক রহমান, মাজার জিয়ারত দিয়ে শুরু হতে পারে প্রচার

নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬, ০৭:৩২ পিএম
৭ পঠিত
00:00
00:00
সিলেট সফরে তারেক রহমান, মাজার জিয়ারত দিয়ে শুরু হতে পারে প্রচার

আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। একই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার রাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং এ জেড এম জাহিদ হোসেনসহ আরও অনেকে।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। রাজনৈতিক কৌশল, কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্ত এই কমিটির বৈঠকেই চূড়ান্ত করা হয়। শুক্রবারের জরুরি বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →