|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইসরায়েলের স্বীকৃতি: বাংলাদেশ কঠোর নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম
৬ পঠিত
00:00
00:00
ইসরায়েলের স্বীকৃতি: বাংলাদেশ কঠোর নিন্দা ও প্রতিবাদ

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

সোমালিয়ার একটি অঞ্চল—সোমালিল্যান্ড—কে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে উদ্ভূত পরিস্থিতি, এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব এবং বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন ডাকে ওআইসি।

অধিবেশনে বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক আইন রক্ষা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার বিষয়ে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ পুরোপুরি একমত।

তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওআইসি সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা কিংবা একতরফা উদ্যোগ গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার নীতিই চাপের রাজনীতি ও একক সিদ্ধান্তের ওপর প্রাধান্য পাবে।

এর আগে, শনিবার সকালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন উপলক্ষে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →