আইসিসিকে বিসিবির বার্তা: নিরাপত্তা ছাড়া ভারতে নয়
আন্তর্জাতিক ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ঠিক এই সময়েই বাংলাদেশ ক্রিকেট পড়েছে এক জটিল বাস্তবতায়। সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা নিরাপত্তা নিয়ে স্বস্তিতে নেই। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ড।
বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে খেলতে গেলে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিসিবির নতুন দাবিতে এবার আরও একটি শর্ত যুক্ত হয়েছে। বোর্ড চাইছে, বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রত্যেক সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হোক।
এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় শুধু ক্রিকেটার নয়, কোচিং স্টাফ, সাপোর্ট টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন। অর্থাৎ পুরো দলের জন্য ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছে বিসিবি।
এদিকে আইসিসি তাদের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং কিছু বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিসিবির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে আইসিসি স্পষ্ট করেছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা মোটেও সহজ কাজ নয়। কারণ সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন