নির্বাচনি জনসভায় পুলিশকে ২৪ ঘণ্টা আগে জানানো বাধ্যতামূলক
নিউজ ডেস্ক
নির্বাচনি জনসভা আয়োজনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সভার সময় ও স্থান সম্পর্কে অন্তত ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্বাচনি আচরণবিধিতে এমন নির্দেশনার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর এ সংক্রান্ত নিয়মগুলো জনসাধারণ ও প্রার্থীদের জানাতে বিশেষ প্রচারণা শুরু করেছে। ‘নির্বাচনি আচরণবিধি: কী করা যাবে, কী যাবে না’ শিরোনামে চালানো এই প্রচারণায় নির্বাচনের সময় প্রযোজ্য বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরা হচ্ছে।
তথ্য অধিদপ্তরের আরেকটি প্রচারণায় জানানো হয়েছে, কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত একক জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। জনসভা চলাকালে অতিরিক্ত শব্দ ব্যবহার যেন জনদুর্ভোগের কারণ না হয়, সে লক্ষ্যেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে সাধারণ বা অরাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন ও লাউড স্পিকার ব্যবহারে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এসব নিয়ম কঠোরভাবে মানার ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন