|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার পথে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ এএম
৩ পঠিত
00:00
00:00
বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার পথে ইইউ

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর ও সহিংস পদক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

রাজনৈতিক সাময়িকী দ্য পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজা ক্যালাস বলেন, মানবাধিকার লঙ্ঘন, পারমাণবিক কার্যক্রম এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থনের কারণে ইরানের ওপর ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষের নৃশংস দমন-পীড়নের প্রেক্ষাপটে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তাব দিতে তিনি প্রস্তুত।

বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার আরোপিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞাগুলোর চাপেই দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে, যা সাম্প্রতিক গণবিক্ষোভের অন্যতম কারণ।

কাজা ক্যালাস বলেন, ইরানের শাসকগোষ্ঠীর বিক্ষোভ দমনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আবারও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমে জীবনের ঝুঁকি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইইউর মুখপাত্র আনোয়ার এল আনাউনি জানিয়েছিলেন, চলমান পরিস্থিতির আলোকে ইরানের বিরুদ্ধে নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আনতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →