|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম
৩ পঠিত
00:00
00:00
নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। এই সময় নির্বাচন সংক্রান্ত কাজে আগত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশির জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে। যেসব দেশের নাগরিকরা সাধারণত অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন, তাদের জন্যই এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। এর পরপরই ভুটান ও মালদ্বীপ সরকার তাদের নাগরিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—ভুটানসহ সব যোগ্য দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক ভুটানের নাগরিকদের থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আগাম ভিসার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ সরকার অন-অ্যারাইভাল ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করছে। ফলে ওই সময় মালদ্বীপ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে আগমনের আগে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে বাধ্যতামূলকভাবে ভিসা সংগ্রহ করতে হবে।

সরকারি সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →