|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৬, ০৬:০৯ পিএম
৬ পঠিত
00:00
00:00
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে: ইরানের হুঁশিয়ারি
ইরানে বিক্ষোভে আগুনে পুড়ছে গাড়ি। ছবি: রয়টার্স

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির পর ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে। তেহরান জানিয়েছে, যদি ওয়াশিংটন বিক্ষোভ দমনকে নস্যাৎ করতে বা হামলা চালাতে চেষ্টা করে, তবে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে।

বুধবার রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানাচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে নিশানা করে, তবে তাদের ঘাঁটিতে হামলা চালানো হবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি ইরান মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। তবে সাহায্যের ধরন বা ব্যবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সরাসরি যোগাযোগ স্থগিত রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন বাহিনী অবস্থান করছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে সেন্ট্রাল কমান্ডের সদরদপ্তর, আর বাহরাইনে নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর রয়েছে। কিছু মার্কিন সেনা কর্মকর্তাকে ঘাঁটি থেকে সরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও ব্যাপক সেনা সরানোর লক্ষণ নেই।

দোহার মার্কিন দূতাবাস এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় ইরানের হুঁশিয়ারি বিষয়ে এখনও মন্তব্য করেনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →