বায়রার দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নিউজ ডেস্ক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬–২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খান মাহমুদুল হাসান।
এর আগে বুধবার নির্ধারিত আচরণবিধি প্রতিপালনের শর্তে বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে এ অনুমোদনের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, আচরণবিধি মেনে আগামী ১৭ জানুয়ারি সেলিব্রিটি হল, বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি), আগারগাঁওয়ে নির্বাচন আয়োজন করা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠনসহ সব ধরনের সাংগঠনিক নির্বাচন না করার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। গত ১২ জানুয়ারি দেওয়া ওই নির্দেশনার মাত্র দুই দিন পর বায়রাকে নির্বাচনের অনুমতি দেওয়া হয়।
এরই মধ্যে হাইকোর্টের আদেশে বায়রার আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত হয়ে গেল।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন