জামায়াতের সঙ্গে ছাড়াছাড়ি, ২৬৮ আসনে একক লড়াই
নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবেই অংশ নেবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৬৮টি আসনে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। দলীয় প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করবেন না বলে তিনি স্পষ্ট করে জানান।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের প্রত্যাশা ও আদর্শকে সামনে রেখে নির্বাচনি মাঠে রয়েছে। দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তে অটল থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক জোট ও নির্বাচনি সমীকরণ নিয়ে আলোচনা চললেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করল।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন