|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬, ০৫:৪৭ পিএম
৮ পঠিত
00:00
00:00
কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থীর মঞ্জুরুল মুন্সির মনোনয়ন বাতিল
মঞ্জুরুল মুন্সির


কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ওই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করা হলে শুনানি শেষে কমিশন মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

ইসি সূত্র জানিয়েছে, যাচাই-বাছাইয়ে প্রার্থীর ঋণসংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপন না করার প্রমাণ পাওয়া গেছে। সে কারণেই নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ বলে বিবেচনা করেনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →