|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

৫ বছরে সর্বোচ্চ আয়–লাভের রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম
৫ পঠিত
00:00
00:00
৫ বছরে সর্বোচ্চ আয়–লাভের রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর-


২০২৫ পঞ্জিকাবর্ষে সব ব্যয় বাদ দিয়ে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা লাভ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ভ্যাট, কর ও কর-বহির্ভূত আয় হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা—এটিও পাঁচ বছরের রেকর্ড।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, ২০২১ সাল থেকে বন্দরের রাজস্ব আয় ধারাবাহিকভাবে বাড়ছে। সেবার মান বজায় রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ফলে ২০২৪ সাল থেকে উদ্বৃত্ত বাড়তে থাকে এবং ২০২৫ সালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট আয় হয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা। বিপরীতে ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকা। ফলে এক বছরের নিট লাভ হয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা।

আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় গড়ে ১৩ দশমিক ০৮ শতাংশ হারে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা যায় ২০২৪ সালে, যেখানে আয় বৃদ্ধি পায় ২১ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে ব্যয় বেড়েছে গড়ে ৭ দশমিক ৫৯ শতাংশ হারে, আর লাভের গড় প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৪২ শতাংশ।

পরিচালক মো. ওমর ফারুক জানান, ব্যয় নিয়ন্ত্রণে কঠোর নীতি অনুসরণের কারণে গত দুই বছর রাজস্ব ব্যয়ের প্রবৃদ্ধি এক অঙ্কের মধ্যেই রাখা সম্ভব হয়েছে।

পাঁচ বছরে কোষাগারে ৭,৫৮০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়মিতভাবে রাষ্ট্রীয় কোষাগারে বড় অঙ্কের অর্থ জমা দিয়ে আসছে। ২০২৫ সালে কর, ভ্যাট ও কর-বহির্ভূত আয় হিসেবে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি।

এর আগে ২০২৪ সালে জমা ছিল ১ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ টাকা, ২০২৩ সালে ১ হাজার ৫১৯ কোটি ৩৫ লাখ টাকা, ২০২২ সালে ১ হাজার ৩৫৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ২০২১ সালে ১ হাজার ১৮৫ কোটি ৪ লাখ টাকা।

সব মিলিয়ে গত পাঁচ বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে মোট ৭ হাজার ৫৮০ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে কর বাবদ ৩ হাজার ৫৫৩ কোটি ৮ লাখ টাকা, ভ্যাট বাবদ ৩ হাজার ৪২৭ কোটি ১২ লাখ টাকা এবং কর-বহির্ভূত আয় হিসেবে প্রায় ৬০০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →