|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জামায়াতের আমিরসহ ৭ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে

নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০২৬, ০৪:৪৩ পিএম
৫ পঠিত
00:00
00:00
জামায়াতের আমিরসহ ৭ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে
ছবি: সংগ্রহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাতজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতেও পৃথক চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা আলাদা চিঠি পাঠায় ইসি।

জামায়াতের যেসব প্রার্থীর জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে, তারা হলেন—নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, জামায়াতের পক্ষ থেকে আবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, জামায়াতের সাত প্রার্থীর নিরাপত্তা চেয়ে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই ইসি সচিবালয় এতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। অন্যদিকে, বিএনপি প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার আলাদা চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্য পদপ্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →