|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চুয়াডাঙ্গায় দিলীপ কুমারের নেতৃত্বে আ'লীগের প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৩, ১০:৩০ এএম
৬ পঠিত
00:00
00:00
বিএনপি-জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন চুয়াডাঙ্গা ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। আজ সোমবার হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই অবস্থান কর্মসূচি ,বিক্ষোভ মিছিল ও শেষে জনসমাবেশ করেন দিলীপ কুমার আগরওয়ালা। সমাবেশের বক্তব্যে তিনি সরকারি দায়িত্ব পালন কালে বিএনপি-জামাত চক্রের সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ এর মর্মান্তিক মৃত্যুতে তীব্র প্রতিবাদ জানায় এবং শোক প্রকাশ করেন। সকল কুচক্রীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন সকল শক্তির উৎস হলো জনগণ তাই আপনারা সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করুন না হলে জনগণ কিন্তু চুপ থাকবে না। আপনারা যদি মনে করেন আপনারা জনগণের সাথে আছেন তাহলে নির্বাচনের মাঠে আসেন। জনগণ বলে দিবে জনগণ কার সঙ্গে আছে। এ সময় সকলকে আবারো বিএনপির নৈরাজ্যের সম্পর্কে সতর্ক করে আরো বলেন বিএনপি-জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ,নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, কারণ দেশের উন্নয়নের চাকা সচল রাখতে হলে শেখ হাসিনার সরকার বার বার দরকার। চুয়াডাঙ্গা সদর তার নিজের অস্থায়ী কার্যালয়ে সামনে প্রথমে অবস্থান কর্মসূচি করেন , পরে সকল নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি-জামাতের সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা সদরে প্রদক্ষিণ করেন এবং পরে সদরের পায়রা চত্বরে জনসমাবেশ করা হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →