রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাবনায় আনন্দ মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৩, ০৭:৩৫ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
চলতি সরকারের শেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পাবনার ইছামতি নদী খনন প্রকল্প একনেক-এ পাশ হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন পাবনাবাসী। শেষদিনের একনেক সভায় পরিকল্পনা কমিশনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৮২টি প্রকল্প গিয়েছে প্রধানমন্ত্রীর সামনে। এর মধ্যে ৩৭ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মহামান্য রাষ্ট্রপতি পুত্র পাবনা ৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য আরশাদ আদনান রনি।
পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টার ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম।
আরশাদ আদনান রনি তার বক্তব্যে বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প অনুমোদন পেয়েছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাবা মহামান্য রাষ্ট্রপতি অনেক চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রীকে রাজি করিয়ে এ প্রকল্প পাশ করে এনেছেন।
তিনি আরও বলেন এই ইছামতি পুনরুজ্জীবিতকরণের জন্য ১ হাজার ৫শ ৫৫ কোটি টাকা প্রকল্প অনুমোদন পেয়েছে। আমি পাবনাবাসীকে কথা দিচ্ছি নিজে থেকে তদারকি করব যাতে রাষ্ট্রের একটি টাকাও এদিক-ওদিক না হয়।
অন্যান্য বক্তাদের প্রকল্পটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার দাবির সূত্র ধরে তিনি বলেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। বিষয়টি আমি বাবার সঙ্গে আলাপ করব।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপু, সদস্য আসাদুজ্জামান দোলন, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে আরশাদ আদনান রনি জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে পাবনা জেলা স্কুলের মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন