|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গাজায় অস্ত্র সমর্পণে সম্মত হামাস, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম
৬ পঠিত
00:00
00:00
গাজায় অস্ত্র সমর্পণে সম্মত হামাস, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা
ছবি: সংগ্রহীত


ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিক। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও হামাস-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে—হামাস ইতোমধ্যে তাদের কিছু অস্ত্র এবং গোপন সুড়ঙ্গ নেটওয়ার্কের মানচিত্র মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হামাস নেতাদের আশ্বাস দিয়েছে যে, তারা গাজায় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং গাজার প্রশাসন ও পুলিশ বিভাগে তাদের কিছু নেতা-কর্মী ও সমর্থক অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। তবে এজন্য তাদের ‘ইসরায়েলি-আমেরিকান নিরাপত্তা যাচাই’ প্রক্রিয়া অতিক্রম করতে হবে।

এছাড়া অস্ত্র সমর্পণের পর হামাসের যেসব নেতা-কর্মী গাজা ছেড়ে বিদেশে যেতে চাইবেন, তারা কোনো দেশের পক্ষ থেকেই লক্ষ্যবস্তু হবেন না—এমন নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এই সমঝোতায় অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। বিশেষ করে গাজার প্রশাসনে হামাসের অংশগ্রহণ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের কর্মকর্তারা আপত্তি তুলেছেন। ইসরায়েলের অবস্থান ছিল হামাসকে পুরোপুরি নির্মূল করা, কিন্তু মার্কিন কর্মকর্তারা এই আপত্তিকে গুরুত্ব দিচ্ছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেন। সেই পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণ, গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন ও তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি পরিষদ গঠনের কথা বলা হয়।

ইতোমধ্যে টেকনোক্র্যাট সরকার ও বোর্ড অব পিস গঠন সম্পন্ন হয়েছে এবং তাদের কার্যক্রমও শুরু হয়েছে। এখন কেবল হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণের ঘোষণা বাকি রয়েছে।

এই সমঝোতাকে গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরায়েলের আপত্তি ও স্থানীয় বাস্তবতা পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণের পর গাজায় স্থায়ী শান্তির পথে আরও দৃশ্যমান অগ্রগতি হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →