|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় বিজয়

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম
৩৪ পঠিত
00:00
00:00
যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় বিজয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এক বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে। ডেমোক্র্যাটরা চারটি গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে, যা গত বছর অনেকের কাছেই প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল।

এই বিজয়ের ফলে ডেমোক্র্যাট নেতা চাক শুমার আগামী ২০২৭ সালে আবারও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। ডেমোক্র্যাটদের এই জয়ে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি চালানো, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দলটি বাড়তি ক্ষমতা অর্জন করবে।

সিনেটে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন ছিল কমপক্ষে চারটি আসন বাড়ানো। নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস এবং ওহাইও—এই চারটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের হারিয়ে তারা সেই লক্ষ্য অর্জন করে। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান মাইকেল হোয়াটলিকে, সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ ডারলিন গ্রাহামকে, টেক্সাসে জেমস টালারিকো কেন প্যাক্সটনকে এবং ওহাইওতে শেরড ব্রাউন জয়ী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বড় ধরনের রাজনৈতিক প্রত্যাখ্যান। অক্টোবর মাসজুড়ে তিনি রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালালেও তার কমে যাওয়া জনপ্রিয়তা শেষ পর্যন্ত প্রার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →