|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বাড্ডায় ৯ তলা ভবনের ছাদে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২১ এএম
১৬ পঠিত
00:00
00:00
বাড্ডায় ৯ তলা ভবনের ছাদে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
প্রতিকি-ছবি: সংগ্রহীত

রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা ৪ নম্বর রোডের একটি ভবনের ৯ তলার ছাদে ওই যুবককে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা এবং শচীন বিশ্বাসের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও সুবীরকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →