|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬, ০৩:৫৮ পিএম
৬ পঠিত
00:00
00:00
ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র
ছবি: চ্যানেল-১২

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র—এমন ধারণা করছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায়ও প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী।

চ্যানেল-১২ জানায়, মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের কয়েক দিন সময় লাগতে পারে। গত আট মাসের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় সামরিক সমাবেশ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

মোতায়েনকৃত সামরিক শক্তির মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, একাধিক ফাইটার স্কোয়াড্রোন এবং অতিরিক্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের দিকে একটি বড় মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছে। তার ওই মন্তব্যের পর থেকেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে জল্পনা জোরদার হয়। যদিও ট্রাম্প বলেছেন, তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে চান না এবং ইরান সরকারের সঙ্গে আলোচনার পথই তার পছন্দ।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী সহিংস আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।

বিক্ষোভ চলাকালে ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিলেও পরে জানান, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হওয়ায় তারা সে পরিকল্পনা থেকে সরে এসেছেন।

অন্যদিকে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের জন্য দেওয়া নির্দেশনায় এখনো কোনো পরিবর্তন আনেনি। তবে পরিস্থিতির অবনতি হলে নির্দেশনা সংশোধনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যেকোনো ছোট বা বড় হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →