বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আন্তর্জাতিক মহলে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ এবং বাঙালির দুর্দশার ছবি তুলে ধরেন প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর।
বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সহকর্মী ও সাংবাদিক সতীশ জ্যাকব।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বিবিসি রেডিওতে সরাসরি তথ্য পরিবেশন করতেন, যা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ উৎস ছিল। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তার প্রতিবেদনের অবদান ছিল অনন্য।
বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে। পেশাগত জীবনের বড় অংশ তিনি ভারতে কাটিয়েছেন এবং প্রায় ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
সংবাদমাধ্যমগুলো তাকে বিবিসির খ্যাতনামা বিদেশি সাংবাদিক হিসেবে বর্ণনা করেছে। কাশ্মির মনিটর এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার সম্প্রচার সাংবাদিকতায় মার্ক টালি নিজেই এক প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। তার কণ্ঠশব্দ ছিল উপমহাদেশের একটি প্রজন্মের কাছে বিবিসির প্রতিচ্ছবি।
তাঁর সাংবাদিকতা শান্ত, দৃঢ়, সহমর্মিতাপূর্ণ এবং সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বহু ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি, যা সংবাদ ও গ্রন্থের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন