তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, পার্থ
নিউজ ডেস্ক
ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নির্বাচনী এলাকা ভোলায় এসে প্রথম দিনেই জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পার্থ বলেন, “১৭ বছর কষ্ট করেছি শুধুমাত্র জোটকে ধরে রাখার জন্য। আমাদের লক্ষ্য, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো। বাংলাদেশকে গণতান্ত্রিক, সফল ও সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে আমাদের দুই দলের মধ্যে দূরত্ব ছিল, তবে এবার আমরা একসঙ্গে কাজ করব। যদি আমরা একে অপরের প্রতি কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে মিলেমিশে কাজ করি, ইনশাআল্লাহ তারেক রহমান ও বিএনপিকে ভালো ফলাফল দিতে পারব।”
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ পার্থকে বাসা থেকে জেলা কার্যালয়ে নিয়ে যান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বাক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন