|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিবে জর্ডান ও আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬, ০৭:৪৫ পিএম
৫ পঠিত
00:00
00:00
ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিবে জর্ডান ও আরব আমিরাত
ছবি: সংগ্রহীত

 


যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্ভাব্য সামরিক অভিযান চালালে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাজ্য গোয়েন্দা ও লজিস্টিক সমর্থন দিতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে রবিবার মিডল ইস্ট আই এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণের পক্ষে অবস্থান নিয়েছেন। জর্ডান, ইউএই ও যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।

যদিও যুক্তরাজ্যের অংশগ্রহণের মাত্রা এখনও অনিশ্চিত। বিশেষ করে, ট্রাম্প সাম্প্রতিক সময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডে মিত্রদের সীমিত ভূমিকা রাখার কথা জানিয়েছেন। সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইসরায়েল সফর করেছেন এবং উচ্চস্তরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের সামরিক সংযোগ এতো ঘনিষ্ঠ কখনও ছিল না বলে ইসরায়েলি সূত্র উল্লেখ করেছে।

সৌদি আরব, ওমান ও কাতার যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে চেষ্টায় রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →