|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি, ২০২৬, ০১:২৩ এএম
১০ পঠিত
00:00
00:00
আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-ছবি: সংগ্রহীত


দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অশালীন ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে অপর প্রান্ত থেকে টানা গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করার পর এসপিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়। ওই অডিওতে ব্যক্তিকে বলতে শোনা যায়, সাদ্দামের বিষয়ে ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবারকেও ভয় দেখানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সত্য। এ ছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন বিদেশি নম্বর থেকে তিনি কয়েকটি হুমকিমূলক কল পেয়েছেন। কারা এসব করছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও একই ধরনের হুমকি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন। যে প্রসঙ্গকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে এবং সহযোগিতা করেছে। ধারণা করা হচ্ছে, কিছু বট বা ভুয়া নম্বর ব্যবহার করে এ ধরনের কল করা হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →