|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভোটেরমাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ,বিএনপি-জামায়াতের লড়াইয়ে দেশজুড়ে তাণ্ডব

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি, ২০২৬, ০৮:৫০ এএম
৮ পঠিত
00:00
00:00
ভোটেরমাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ,বিএনপি-জামায়াতের লড়াইয়ে দেশজুড়ে তাণ্ডব
নির্বাচনি গণসংযোগকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রোববার লালমনিরহাটের হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটার-ছবি: সংগ্রহীত

নির্বাচনি প্রচারণা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও বাড়ছে।

রোববার লালমনিরহাট, ময়মনসিংহ, যশোর ও চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় নির্বাচনি অফিস, মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারী এলাকায় বিকালে জামায়াতের কয়েকজন নারী কর্মী গণসংযোগে গেলে তাদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াত অভিযোগ করেছে, তাদের নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে। অন্যদিকে বিএনপির দাবি, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষের নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সিডস্টোর, জামিরদিয়া ও কলেজ এলাকা হয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যশোরের দুটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীর কর্মীদের ওপর হামলা এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঝিকরগাছা ও সদর উপজেলায় ঘটে যাওয়া এসব ঘটনায় জেলা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর এক সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →