তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতা মোশাররফ এর নেতৃত্বে মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৩, ০৩:৫৩ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর রাজধানীর শাহাবাগ এলাকায় মিছিল বের করেন থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মোশাররফ হোসেন।
এর আগে, সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার পরপরই রাজধানীর শাহাবাগ এলাকায় তাৎক্ষণিকভাবে মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির নেতারা অংশ নেন। নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোশাররফ হোসেন বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে সকল ষড়যন্ত্রের অবসান ঘটল। আমরা নির্বাচনের মাধ্যমে দেশ ও দেশের বাহিরের সকল অপশক্তির বিষ দাঁত উপড়ে ফেলতে সক্ষম হব।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে আমরা তৃণমূলের সকল নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকব।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন