|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম
২২ পঠিত
00:00
00:00
দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট

দীপাবলিতে শব্দ ও বায়ুদূষণ রোধে সচেতনতামূলক প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে বিজেপি নেতাদের আপত্তির মুখে পড়ে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি) সমাজমাধ্যম থেকে তাঁর অভিনীত ভিডিওটি সরিয়ে ফেলে। এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করে বম্বে হাই কোর্ট একে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে। আদালতের পক্ষ থেকে ভিডিওটি পুনরায় প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে আদালত জানিয়েছে, পুরো বিষয়টি তাদের বিচলিত করেছে। তাই দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও বিজেপি সভাপতি অমিত সাটমের আপত্তির পরই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। বিচারপতি গিরিশ এস কুলকর্নী ও নীলা কে গোখলের ডিভিশন বেঞ্চ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, পরিবেশদূষণ রোধের মতো একটি মহৎ উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা অনভিপ্রেত। আদালত স্পষ্ট করে বলেছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের মতো বিষয়ে ধর্মীয় বা সম্প্রদায়গত বিভেদ টেনে আনা উচিত নয়, কারণ সব নাগরিক একই বাতাসে শ্বাস নেন। এমন মহৎ উদ্যোগে বিভেদ তৈরির কোনো সুযোগ থাকা উচিত নয়।

উৎসবের সময় বাজি পোড়ানোজনিত দূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতিরা এই পর্যবেক্ষণ দেন। গত ২৬ অক্টোবর আদালত বিএমসিকে নির্দেশ দিয়েছিল বিনা পারিশ্রমিকে আগ্রহী তারকাদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে। সেই নির্দেশনা অনুযায়ী ক্রিকেটার অজিঙ্ক রাহানে, অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং দিয়া মির্জাকে নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল।

আদালতের মতে, বিচার বিভাগীয় নির্দেশে শুরু হওয়া এই জনকল্যাণমূলক উদ্যোগকে রাজনৈতিক বা অন্য কোনো বিতর্কের সঙ্গে জড়ানো ঠিক হয়নি। বিচ্ছিন্ন কিছু মন্তব্যের কারণে সামাজিক সম্প্রীতি ও সংবিধানের প্রতি মানুষের আস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক করেছে আদালত। বিএমসির নেওয়া এই উদ্যোগকে আদালত অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয় হিসেবেই গণ্য করেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →