ওমানের উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, নিহত ১
মুখপত্র অনলাইন ডেস্ক
ওমানের লিমাহ উপকূলের অদূরে ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ 'এমএসভি আল জুসুফি'-তে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সংঘটিত এই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহতের নাম গন্ধর নাহিম আজিজ, যিনি গুজরাটের বাসিন্দা ছিলেন।
ঘটনার পর ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ওমানের কোস্ট গার্ড দ্রুত তৎপরতা চালিয়ে জাহাজে থাকা অন্য ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। মন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন যে, গুরুতর আঘাতের কারণে গন্ধর নাহিম আজিজ মারা গেছেন। এছাড়াভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “১৩ জন নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, ওমানের কোস্ট গার্ড তাদের উদ্ধার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বারবার এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার জন্য জোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি এলাকায় অস্থিরতা বেড়েছে এবং বেশ কয়েকবার ভারতীয় নাবিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন