|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জামায়াত আমির হাতকে শাপলা কলি বানিয়ে প্রদর্শন

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি, ২০২৬, ০৭:২০ পিএম
১১ পঠিত
00:00
00:00
জামায়াত আমির হাতকে শাপলা কলি বানিয়ে প্রদর্শন
ছবি: সংগ্রহীত

নোয়াখালীর জেলা স্কুল মাঠে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করান।

জনসভার এক সময়ে ৪ জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হলেও এনসিপির দুই প্রার্থীর হাতে কোনো প্রতীক উপস্থিত ছিল না।

প্রতীক না থাকা সত্ত্বেও জামায়াত আমির নিজ হাতকে শাপলা কলির আকারে ব্যবহার করে দুই প্রার্থীকে উঁচু করে ধরে পরিচয় করান। তিনি বলেন, “আমার হাত ধরো, এটাই শাপলা কলি।” এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা ও শাপলা কলির নামে বিভিন্ন স্লোগান দেন। জামায়াত আমির নেতাকর্মীদেরকে অনুরোধ করেন, এ বিষয়ে বাড়িতে মা-বোনদেরও জানান।

জনসভা সকাল ৯টায় জেলা জামায়াতের আমির এবং নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান। সভায় স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী এবং তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন।

 

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →