|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সিটি করপোরেশন এলাকায় অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা প্রণয়ন

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০১:০১ পিএম
৪৩ পঠিত
00:00
00:00
সিটি করপোরেশন এলাকায় অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা প্রণয়ন

সিটি করপোরেশন এলাকার সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সুশৃঙ্খল করতে সরকার 'সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬' প্রণয়ন করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিধিমালার বিস্তারিত তুলে ধরা হয়, যা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের আওতায় বাস্তবায়ন করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি ধারণক্ষমতার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী বহনযোগ্য অটোরিকশার ক্ষেত্রে নিবন্ধন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা ধার্য করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার জন্য এই ফি যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। এছাড়া, প্রতিটি যানের ফিটনেস সনদ বাবদ ১ হাজার টাকা ফি প্রদান করতে হবে। বিধিমালায় প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ১২ বছর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিকানা বা নিবন্ধন নিতে পারবেন। গতিসীমার বিষয়ে বলা হয়েছে, সাধারণ রাস্তায় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল বা জনবহুল এলাকায় গতি ঘণ্টায় ১৫ কিলোমিটারের বেশি হতে পারবে না।

এছাড়া মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফুটপাত ও প্রধান বাস রুটগুলোতে ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত অটোরিকশা অন্য কোনো করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না বলেও বিধিমালার নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →