নির্বাচনে কোনো ‘দুই নম্বরি’ চলবে না : ইসি সানাউল্লাহ
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে জনগণের ভোটের বিকল্প কোনো পথ নেই—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, এবারের নির্বাচন নিয়মরক্ষার বা গতানুগতিক নয়; প্রকৃত অর্থেই ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, কারচুপির সুযোগ নেই।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, আগের তিনটি নির্বাচনে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, তাদের এবার নির্বাচনী কার্যক্রমে রাখা হয়নি। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনো কিছু অস্ত্র নিখোঁজ রয়েছে, যদিও স্বস্তির বিষয় হলো—বেশির ভাগ অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হওয়ার পর গত দেড় মাসে প্রায় পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এবার অন্য সময়ের তুলনায় রাজনৈতিক দল ও প্রার্থীরা আচরণবিধি মানার বিষয়ে অনেক বেশি সচেতন। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির কারণেই এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সুযোগ দিলে অপব্যবহার হতে পারে, তাই কঠোর নজরদারি ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও উৎসাহিত করতে হবে, যাতে তারা নির্বাচন শেষ পর্যন্ত এই সচেতনতা বজায় রাখে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনের সাফল্যের জন্য তিনটি মূল শর্ত নির্ধারণ করা হয়েছে—স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। নির্বাচনী দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তাকে শতভাগ এই তিনটি নীতিতে অটল থাকতে হবে।
নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো স্থান নেই। একজন কর্মকর্তা ভোটার হিসেবে ব্যক্তিগত পছন্দ রাখতে পারেন, তবে দায়িত্ব পালনের সময় তা একেবারেই প্রভাব ফেলতে দেওয়া যাবে না। সব প্রার্থী ও দলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে, যেন প্রত্যেক ভোটার নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন