|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পরিকল্পিতভাবে বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৫ পিএম
৮ পঠিত
00:00
00:00
পরিকল্পিতভাবে বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে
ছবি: সংগ্রহীত

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আজ শুরু হলেও এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ নেই। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না চাওয়ায় নয়, বরং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর কারণেই আইসিসি দেশটিকে এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে—এমন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়াকে তিনি জনগণের সঙ্গে একটি ‘পরিকল্পিত বঞ্চনা’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের মানুষ সেই আনন্দ উপভোগ করতে পারছে না। একই সঙ্গে তিনি দেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টেলিভিশনের পর্দায়। সবাই অপেক্ষা করতাম টাইগারদের লড়াই আর জয়ের উল্লাস দেখতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের থাকার কথা থাকলেও আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এতে শুধু ক্রিকেটার নয়, পুরো জাতিকেই অপমান করা হয়েছে। লাল-সবুজের পতাকা হাতে উল্লাস করার সুযোগ থেকে আমাদের ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হলো।”

বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে তিনি আরও লেখেন, “আমি তোমাদের কষ্ট অনুভব করি। দেশের সম্মান ও স্বপ্নের প্রশ্নে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করার প্রশ্নই ওঠে না। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই—বাংলাদেশ আবার আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে ফিরে আসবে, ইনশাআল্লাহ। মাথা উঁচু করে, শক্তি ও সম্মান নিয়ে বাংলাদেশ ফিরবেই।”

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →