|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ১১:০২ পিএম
১০ পঠিত
00:00
00:00
গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ তানজিলা খানম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনরত মিজ তানজিলা খানমকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানজিলা খানম দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং নীতি-নির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী ৪ জুন তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশন হিসেবে গাজীপুরে প্রতিদিন লাখো মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে হয়।দ্রুত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং স্মার্ট নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যকর নেতৃত্ব প্রদানে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →