|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রংপুরের পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তাকে একসঙ্গে বদলি

নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬, ০৬:৫৫ পিএম
২৫ পঠিত
00:00
00:00
রংপুরের পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
ছবি: সংগৃহীত

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করেছে সরকার। তাঁদের বিভিন্ন ইউনিট ও রেঞ্জে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, রংপুর মহানগর পুলিশের কমিশনার ও ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে দেওয়া হয়েছে বরিশাল রেঞ্জের দায়িত্ব।

এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলির এই তালিকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসপি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →